বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বোর ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগী ও স্থানীয় জনসাধারণের মনোনীত প্রতিনিধির সমন্বয়ে পিআইসি গঠনের লক্ষে সলুকাবাদ ও বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সলুকাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান মো রওশন আলীর সভাপতিত্বে ও জৈইন্তা কলেজের প্রভাষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফসল রক্ষা বাঁধ উপজেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মো. মুনসুর, কৃষকের পক্ষে মো. এলকাছ মিয়া, উপজেলা কমিটি, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন, কমিটির সদস্য মো. মখলিছ মিয়া, হুমায়ূন কবির মৃধা প্রমুখ।
এদিকে বিকালে বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়ার সভাপতিত্বে ও হুমায়ূন কবির মৃধার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।