বিশ্বম্ভপুরে হাওরের বোর ফসল রক্ষার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাউবোর ফসল রক্ষা বাঁধ উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৭টি পিআইসি অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, পাউবোর প্রতিনিধি উপ-সহকারি প্রকৌশলী মো. মনসুর আলী, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সলুকবাদ ইউনিয়ন চেয়ারম্যান রওশন আলী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রাজন চৌধুরী, বাদাঘাট (দ.) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়াসহ উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ।