- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পিআইসি গঠন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কাবিটা নীতিমালায় হাওর রক্ষায় বাঁধ নির্মাণে স্কীম প্রণয়ন ও বাস্তাবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় ২৬টি পিআইসি গঠন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে বাঁধ নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মো. মুনসুর রহমান।
সভায় উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা প্রমৃখ। সভায় মোট ২৬টি পিআইসির অনুমোদন করা হয়।
এবার ২৬টি পিআইসিতে ০৫কোটি ২৪লক্ষ ৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হবে।

  • [১]