- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পিআইসি গঠনে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন সংক্রান্ত উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাউবোর হাওর রক্ষা বাধের পিআইসি গঠন সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা কমিটির সদস্য সচিব ও পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মনসুর রহমান সহ উপজেলার কমিটির সদস্য বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার হাওর রক্ষা বাঁধের পিআইসি গঠন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পর্যলোচনার পর চলতি বছর উপজেলায় মোট হাওর রক্ষা বাঁধের জন্য ৩৪টি পিআইসি অনুমোদন করা হয়।

  • [১]