- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পিআইসি গঠনে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সংশোধনী কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী হাওর রক্ষা বাঁধ নির্মাণে স্কিম বাছাই ও পিআইসি গঠন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ। সভায় বাঁধ নির্মাণ কাজ ও পিআইসি গঠন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলার বাঁধ নির্মাণের জন্য ৩৫টি পিআইসি অনুমোদন দেওয়া হয়। এর আগে আরো ২১টি পিআইসি অনুমোদন দেওয়া হয়েছিল। এগুলো নিয়ে সর্বমোট ৫৬টি পিআইসি অনুমোদন দেওয়া হয়।
সভায় জানানো হয়, ৫৬টি পিআইসির জন্য ১১ কোটি ৫৬লক্ষ ৬১ হাজার টাকা বরাদ্দ হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বাঁধ কাজের বিষয়ে উপস্থাপন বাউবোর উপ—সহকারি প্রকৌশলী মো. মনসুর রহমান। সহযোগিতা করে পাউবোর কার্য সহকারি মো. আল আমিন।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পিআইও মো. সফিকুল ইসলামসহ উ্পজেলা কমিটির সদস্যবৃন্দ।

  • [১]