বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কাবিটা নীতিমালা আলোকে সুষ্ঠুভাবে হাওর রক্ষা বাধ নির্মাণে উপজেলাধীন পিআইসি সদস্যদেরকে নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে দিক নিদের্শনা মূলক বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-১) মো. সবিবুর রহমান।
উপজেলা কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে শুরুতে উপজেলা কমিটির সদস্য সচিব পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মো. মনসুর রহমান হাওর রক্ষা বাঁধের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
কর্মশালায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা কমিটির সদস্য হুমায়ূন কবির মৃধা, পিআইসির পক্ষে জাকির হোসেন, নিজাম উদ্দিন, লাকি মিয়া প্রমুখ।
কর্মশালায় উপজেলার হাওর রক্ষা বাঁধের মোট ২৬টি পিআইসির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগণ অংশগ্রহণ করেন।