বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সুজন ও বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে সম্প্রতির রাজনৈতিক সৌহার্দপূর্ণ পরিবেশ গঠনে পিএফজির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরে পিএফজি’র সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম।
পিএফজির কমিটির উপজেলা সুজন সভাপতি এটিএম আজরফের সার্বিক পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় কমিটির অন্যান্য সদস্যগণ অংশ গ্রহণ করেন।
সভায় বিদ্যমান করোনা ভাইরাস প্রতিরোধে পিএফজি কমিটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধিতে প্রচার মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্র্ণ স্থানে এ প্রচারক মূলক কর্মসূচি পালন করা হবে।