- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পুষ্টি উন্নয়নে সমম্বয় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
রবিবার বিশ্বম্ভরপুরে পুষ্টি পরিস্থিতি উন্নয়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এনএনএস ডা: মজহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, কেয়ার বাংলাদেশের জাতীয় পুষ্টি সমন্বয়কারী ডা. শেখ শাহেদ রহমান, ইউনিসেফের বিভাগীয় পুষ্টি কর্মকর্তা ডা. গোলাম মহিউদ্দিন খান, কেয়ার বাংলাদেশের কর্মকর্তা এম হাফিজুল ইসলাম এবং শঙ্খুরাজ মজুমদার প্রমুখ।

  • [১]