বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে গর্ভবতী ও দুদ্ধদানকারী মায়েদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে সামজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস ও সদস্য সচিব টিএইচও ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের পক্ষে এই পুষ্টি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
কমিটির পক্ষে বিতরণ করেন উপজেলা পুষ্টি কমিটির সদস্য ও সমন্বয়কারী কেয়ার বাংলাদেম প্রতিনিধি মোঃ নাজমুল হাসান, কমিটির সদস্য প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য পরিদর্শক আবু সিদ্দিক, ইউনিয়ন সদস্য আব্দুস সামাদ, কমিউনিটিি ক্লিনিকের সিএইচসিপিগণ প্রমুখ।
বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ৫০ জন মায়েদের মধ্যে ডাল, চাল, তেল, আলু, লবন, ডিমসহ পুষ্টি সহায়তা প্যাকেট বিতরণ করা হয়।