বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ এর নিউট্রিশন এট দি সেন্টার প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ এর নিউট্রিশন এট দি সেন্টার প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর হাফিজুল ইসলাম ও প্রজেক্ট অফিসার দেওয়ান ইসতে আখ-উল আলম।