- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পুষ্টি সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ ৬ষ্ঠ দ্বি-মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বহুখাতভিক্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ৬ষ্ঠ দ্বি-মাসিক উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা
ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোশের্দ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ার বাংলাদেশে এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি।
সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনা হয় এবং করোনাকালীন মা ও শিশু জরিপ প্রতিবেদন ও ২০১৯-২০২০ বার্ষিক পুষ্টির পরিকল্পনা অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্টের মাধ্যমে সভায় উপস্থাপন করা হয়।
এছাড়া ২০২০-২১ সালের বার্ষিক পুষ্টির পরিকল্পনা প্রণয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সকল সদস্যগন উক্ত আলোচনায় সক্রিয় অংশগ্রহন ও মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস করোনাকালীন পুষ্টি অবস্থা উন্নয়নে সজাগ থাকা ও সকল দপ্তরের সক্রিয় অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভূক্তি ও বাস্তবায়নের উপর বিশেষ করে ইউনিয়ন পরিষদের সক্রিয় ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন

  • [১]