বিশ্বম্ভরপুর প্রতিনিধি
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোশিয়েসন বিশ্বম্ভরপুর (পুসাব) এর আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ কেন্দ্রে ও মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ম, ৯ম, ১০ম শ্রেণীর ৪শত জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পুসাবের সভাপতি মো. শহীদুল্লাহ কায়েসার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আফজাল, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, সহ কোষাধ্যক্ষ মো. কামাল, প্রচার সম্পাদক শিশির, সদস্য প্রীতম প্রমুখ বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন।
সরকারি ডিবিডি কলেজের প্রভাষক রেশমা আক্তার, এবং মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদার সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারন সম্পাদক সালেহ আহমদ সহ অনেক শিক্ষানুরাগী ব্যক্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।