বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিশ্বম্ভরপুরে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ রিং জাল ও কারেন্ট জাল প্রকাশ্যে পুড়ানো হয়েছে।
মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী মোদক।
অভিযানকালে বিশ্বম্ভরপুর বাজারের জাল ব্যবসায়ী ঝন্টু বর্মনের গুদামঘর থেকে ২০ বস্তা কারেন্ট জাল ও ১৭ বস্তা রিং জাল জব্দ করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
পরে জব্দকৃত জালগুলো উপজেলা প্রশাসনের সামনে প্রকাশ্যে পুড়ানো হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।