বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রেসক্লাবে বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক জীবন কৃষ্ণদাশের সভাপতিত্বে ও সদস্য সচিব স্বপন কুমার বর্মনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পলাশ ইউপি শাখার সভাপতি রুপেন্দ্র দেবনাথ, ফতেপুর ইউপি শাখার সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক বিজিত মৈত্র, বাদাঘাট (দ.) ইউপি শাখার সভাপতি সুকেশ পাল, ধনপুর ইউপি শাখার সভাপতি রাকেশ হাজং, সাধারণ সম্পাদক ধনঞ্জয় হাজং, পূজা উদযাপন পরিষদের ধীরেন্দ্র দেবনাথ, সঞ্জয় গোস্বামী, রনরাজ দাশ, ব্রজেন্দ্র পাল, মানিক পাল, বাবলু রঞ্জন দাশ, শলিল তালুকদার, প্রভাত দাশ, মৃত্যুঞ্জয় কুমার শর্ম্মা, রামেন্দ্র দেবনাথ, বিল্টু দেবনাথ, নিরেশ হাজং,পরেশ শীল প্রমুখ।
সভায় আগামী ১৭ নভেম্বর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে বিস্তারিত আলাপ আলোচনা হয় এবং কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।