বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে জীবন কৃষ্ণ দাশকে সভাপতি ও স্বপন কুমার বর্মন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার সম্মেলনের শুরু হয়। সাংগঠনিক পতাকা উত্তোলন করে সম্মেলনের ঘোষণা করেন জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা যোগেশ্বর দাশ।
উপজেলা পরিষদ গণমিলনায়তনে চিত্ত রঞ্জন গোস্বামীর গীতা পাঠের মধ্য দিয়ে ১ম অধিবেশন শুরু হয়।
জীবন কৃষ্ণ দাশের সভাপতিত্বে ও শিক্ষক ধীরেন্দ্র দেবনাথ শ্যামল, শিক্ষক সঞ্জয় গোস্বামী, মৃদুল তালুকদার ও বিল্টু দেবনাথের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার বর্মন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেষ তালুকদার নান্নু।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক
বিমল বণিক, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা যোগেশ্বর দাশ, জেলা হিন্দু,বৌদ্দ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি অ্যাড.মলয় চক্রবর্তী রাজু, জেলা পুজা উদযাপন পরিষদের পুজা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাশ, দপ্তর সম্পাদক শুভব্রত বসু, পূজা উদযাপন পরিষদ জেলা পৌর শাখার সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো, সুনামগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক বিমান রায়, সুনামগঞ্জ পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা চন্দন রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অ্যাড.অঞ্জন ভৌমিক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন কুমার পুরকায়স্থ, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতা পঙ্কজ পাল, সজিব বণিক, ফতেপুর ইউপি সাবেক সংরক্ষিত মহিলা সদস্য স্মৃতি রানী দে, বীরেন্দ্র দাশ,পলাশ ইউপি শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি রূপেন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, ধনপুর ইউপি শাখার সভাপতি রাকেশ হাজং ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় হাজং, বাদাঘাট (দ.) ইউপি শাখার সভাপতি সুকেশ পাল ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, ফতেপুর ইউপি শাখার সভাপতি বিপ্লব রায় ও সাধারণ সম্পাদক বিজীত মৈত্র, সমাজসেবক গৌরাঙ্গ তালুকদার, বিনয় তালুকদার, গঙ্গা দেবী হাজং প্রমুখ।