- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পৃথকভাবে বিএনপির বিজয় দিবস পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে  বিএনপির অঙ্গ সংগঠন তিনটি পৃথক গ্রুপ ১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে বিজয় র‌্যালি, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা করেছে। বিজয় দিবসে সকাল থেকে সাবেক হুইপ ফজলুল হক ও জেলা ছাত্র দল আহবায়ক নুরুল ইসলাম অনুসারী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক’র নেতৃত্বে বিজয় র‌্যালি সহকারে স্মৃতি সৌধে পুস্পস্তর্পক অর্পন করে। পরে পথ সভায় বক্তব্য রাখের বিএনপির সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, মো. খলিল রহমান, যুবদল সদস্য আলমগীর হোসেন, আবু লেইছ, সবুর আলী, জুনায়েদ আহমদ, কামরুল হাসান, সেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, রনেল তালুকদার, আবুল হোসেন, শাহ আলম,  রইছুজ্জামান, ছাত্র দল নেতা খসরুজ্জামান শিমুল, গোলাপ রায়হান,         জয়নাল হোসেন, আবু সুফিয়ান, আল মাহমুদ, শ্রীমিক দল নেতা মামুন চৌধুরী, হারুন মিয়া, জিয়া শিশু কিশোর আহবায়ক সোহাঙ্গীর তালুকদার, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম।
অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের অপর গ্রুপরে উদ্যোগে বিজয় র‌্যালি করে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে কেন্দ্রিন স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ছবাব মিয়া, বিএনপি নেতা সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, পলাশ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম, ধনপুর ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান আবু, আহমেদ আলী, উপজেলা যুব দল যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা আব্দুল মালেক, যুবদল নেতা মুক্তার আলী, মোজাম্মিল হক, উপজেলা ছাত্রদল নেতা রেজাউল হক সহল, সাইফুল ইসলাম, জুয়েল আহমেদ, সামছুল কবির, কুহিনুর, ইয়াহিয়া হাসান।
এছাড়া নাসির-জাকেরীন গ্রুপ সমর্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করে। পরে সভায় উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সুকেশ দেবনাথ ও রমজান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই ময়না, ফজলুর রহমান, মনির হোসেন, আবু তালেব, বিএনপি নেতা আব্দুল্লাহ মিয়া, হাজী সাহাব উদ্দিন সাবুল, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, যুবদল নেতা আবুল কালাম, জাকির হোসেন, ছাত্রদল নেতা শেইকুল ইসলাম, এএইচএম আলমগীর, হারিছ মিয়া, আহমেদ তোহা, ফয়সল, আহমদ, ফয়জুন নুর, মাসুদ রানা, আবু ছালেক, শাহাবুদ্দিন, শাহ আলম, সাইবার দল নেতা মহিম উদ্দিন, সাদ্দাম, আমিরুল ইসলাম, হযরত আলী, মুরাদ হোসেন, আব্দুর রব।

  • [১]