- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কাবিটা প্রকল্পের এক প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে ২ লক্ষ টাকা আত্মসাতের একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ১সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
জানা যায়, উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা গ্রামের শহীত মিয়া     
ও আব্দুল লতিফের বাড়ী হইতে শহীদ মিনারের রাস্তা পর্যন্ত মাটি ভরাট ও ব্রীজের দুই পাশে মাটি ভরাটের জন্য ২ লক্ষ টাকার একটি প্রকল্প ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো (কাবিটা) ২য় পর্যায়ে কর্মসূচির আওতায় বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু প্রকল্প চেয়ারম্যান হাদিস মিয়া প্রকল্প কাজের সহিত মিল না রেখে ইচ্ছামত ব্যক্তিস্বার্থে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে একই গ্রামের কফিল উদ্দিন অভিযোগ দাখিল করেন। উপজেলা নিবার্হী অফিসার অভিযোগটি সঠিক ভাবে তদন্তের জন্য উপজেলা প.প. কর্মকর্তা মো. আব্দুর রহমানকে দায়িত্ব প্রদান করেছেন।

  • [১]