- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধী ও অসচ্ছলদের মাঝে আশা’র ত্রাণ বিতরন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও ‘আশা’র অর্থ সহযোগিতায় উপজেলার প্রতিবন্ধী ও অসচ্চলদের মাঝে ত্রাণ সহায়তা প্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জীবন কৃষ্ণ দাশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। উপজেলার ৫০ জন প্রতিবন্ধীসহ মোট ১০০জনের মধ্যে এ ত্রাণ সহায়তা প্যাকেট বিতরন করা হয়।

  • [১]