বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ‘প্রতিভা অন্বেষণ’ যুব সংঘের উদ্্েযাগে শুক্রবার লালারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন, ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ, কেন্দ্র সচিব ছিলেন, লালারগাও সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক মো.রবিউল আউয়াল।
পরীক্ষায় প্রধান পরিদর্শন হিসেবে উপস্থিত ছিলেন, দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ প্রভাষক মো.শহিদুল্লাহ, প্রভাষক মশিউর রহমান ও বিশ্বম্ভরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন বিশ্বাস।
সার্বিক তত্বাবধানে ছিলেন, লালারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাত চন্দ্র দাশ।