- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রতিভা অন্বেষণ মেধা বৃত্তির পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার জনতা বাজার প্রতিভা অন্বেষণ  ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও  সনদপত্র বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার লালারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো.মহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি     
 ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। বিভাষ দেবনাথ ও সৃজন পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম সদস্য সজীব পাল। পরীক্ষা বিষয়ক বিস্তারিত বক্তব্য রাখেন, পরিক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পলাশ ইউপি চেয়ারম্যান মো.আব্দুল কাইয়ূম, ডিবিডি কলেজের প্রভাষক মো.মশিউর রহমান, লালারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রবিউল আউয়াল, রতারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ রঞ্জন বিশ^াস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ। বৃত্তিপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন, ফাহিম আমিন। আলোচনা সভার পর ছাত্র-ছাত্রীর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩৯ জনের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

  • [১]