- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণে প্রস্তুতি সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বন্যাকবলিত নিম্ন আয়ের দরিদ্র, হতদরিদ্র মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
সভায় জানানো হয়, সম্প্রতি ভয়াবহ বন্যায় উপজেলার ৫টি ইউনিয়নে অধিক ক্ষতিগ্রস্ত ৪১৬টি পরিবারের ঘরবাড়ি সংস্কারের জন্য ৪১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। বরাদ্দের টাকা আজ সোমবার থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ট্যাগ অফিসারসহ অর্থবিতরণ কমিটির কর্মকর্তাগণ ১০ হাজার টাকা করে বিতরণ করবেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আমজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আবদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুমান হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, রিসোর্স সেন্টার ইন্সটাক্টর মো: মহিউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুলকান্দি সরকার, বাদাঘাট (দ:) ইউপি চেয়ারম্যান মো: ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক আহমদ, ধনপুর ইউপি চেয়ারম্যান মো: মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

  • [১]