- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্নে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গড়িমসি ও দায়িত্বে অবহেলার লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান গত ১৯ জুলাই বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক পদে একজন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করেন। বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন না করলে বিজ্ঞপ্তির কার্যকারিতা বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস অতিবাহিত হলেও নিয়োগ প্রক্রিয়ার কোন কার্যক্রম পরিলক্ষিত না হওয়ায়  
প্রার্থীদের পক্ষে প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা ও গড়িমসির অভিযোগ এনে ধনপুর গ্রামের আব্দুল হামিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখি অভিযোগ করেন।
এ ব্যাপারে পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন,‘ শিক্ষক নিয়োগ পক্রিয়া হচ্ছে, আমি ব্যস্ত আছি পরে কথা হবে বলে ফোন কেটে দেন।
পলাশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান বাদল জানান, সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত কোন কার্যক্রম হাতে নেওয়া হয়নি। এ নিয়ে প্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’

  • [১]