বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশর্^বর্তী এলাকার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সর্বস্তরের লোকদের নিয়ে যৌথভাবে পরিস্কার পরিচ্ছনতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলাবাসীর একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে পতিত হওয়ায় এ
বিষয়ে বিগত মাসিক আইনশৃংখলা সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিচ্ছন্ন করতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম (মাস্টার), বাদাঘাট(দ.) ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, প.প. কর্মকর্তা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেচ্ছায় ঝাড়– হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিচ্ছন্ন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য বক্তাগণ বলেন সু-চিকিৎসার জন্য এই কমপ্লেক্স এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সবার কর্তব্য। স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন পরিচ্ছন্নকর্মীকে আরো আন্তরিকতার সাথে কাজ করার জন্য আহবান জানানো হয়।