- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে মতবিনিময় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন প্রাথমিক শিক্ষার সার্বিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষে প্রধান শিক্ষকগণকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
উপজেলা সহকারি শিক্ষা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস,  
প্রধান শিক্ষক দীলিপ রঞ্জন বিশ্বাস, সাইদুর রহমান, হরিশ চন্দ্র বর্মন, অঞ্চন কুমার দে, নাজমা আক্তার, রঞ্জিত দাশ প্রমুখ।
 

  • [১]