- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে প্রিপ ট্রাস্টের মতবিনিময়

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পর্য্যায়ের সেবাদানকারি প্রতিষ্ঠানের সেবার মান এরং সামাজিক সুরক্ষা কর্মসূচি বিষয়ে জনগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প প্রিপট্রাস্ট এর আয়েজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার। প্রিপট্রাস্ট প্রোগ্রাম অফিসার মাইনুল হোসেনের পরিচালনায় মুল বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রিপট্রাস্ট সিলেটের পিএম শরিফুজ্জামান টুটুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার।
সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুকসেদুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, প্রিপট্রাস্ট প্রোগ্রাম অফিসার এম এ রাজ্জাক। নারী জনপ্রতিনিধিদের পক্ষে ধনপুর ইউপি সদস্যা মনোয়ারা বেগম, পলাশ ইউপি সদস্যা আমেনা বেগম।

  • [১]