বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ফজলুল হক ফাউন্ডেশন কর্তৃক ফজলুল হক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রওশন আলী।
ডিবিডি কলেজের সহকারী অধ্যাপক মো.মুজিবুর রহমান ও বিশ^নাথ ডিগ্রি
কলেজের প্রভাষক ও প্রতিষ্ঠাতা মো. রুকুনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ।
সহকারী অধ্যাপক মো.মুজিবুর রহমানের স্বাগত বক্তব্যের পর মরহুম ফজলুল হকের পুত্র প্রভাষক মো. রুকুনুজ্জামান মেধাবৃত্তি পরীক্ষার বিস্তারিত তুলে ধরে এরই ধারাবাহিকতায় এ অঞ্চলে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য ভূমিদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিবিডি কলেজের সহ-অধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, জৈন্তাপুর কারিগরি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, পোষ্টমাষ্টার মো.শাহাজাহান, বিশ^নাথ ডিগ্রি কলেজের প্রভাষক মো.শাহাদত হোসেন ও শরিফ উদ্দিন, বিয়ানিবাজার নবী আলী কলেজের প্রভাষক কামাল হোসেন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন বিশ^াস প্রমুখ।
অনুষ্ঠানে ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি ও ৫ম শ্রেণিতে ১৪১ জন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ সাধারণ গ্রেডে মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।