স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার পাউবোর বাঁধ ভেঙ্গে অকালে হাওরের সমস্ত বোর ফসল পানিতে তলিয়ে যাওয়ায় পাউবোর পিআইসি, ঠিকাদার ও সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ও দোষীদের শাস্তি দাবি করে উপজেলা সদরে ঝাড়– মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলনের সভাপতি মো. মহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান বশিরের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ হাওর বাঁচাও কৃষক বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো.আবু সুফিয়ান, সিপিবি সভাপতি সাবেক অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, সদস্য মো. রুহুল আমিন, ডিবিডি কলেজের প্রভাষক মো. মশিউর রহমান, উপজেলা যুবলীগ নেতা মো.নূরুল আলম সিদ্দিকী, জাতীয় যুবসংহতির উপজেলা কমিটির সভাপতি মহিম উদ্দিন মুহিম, আওয়ামীলীগ নেতা অলিমান
তালুকদার, প্রসূন কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, নাজমুল আলম প্রমুখ।
এদিকে ফসল হানি ও হ্ওার দুর্নীতির প্রতিবাদে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবে পৃথক আরেকটি প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।