বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মুজিব বর্ষের শথপ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর ফায়র সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উদ্যোগে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার নুরজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প. প. কর্মকর্তা মো. আব্দুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফাহিম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, থানার প্রতিনিধি এএসআই রাশেদ খান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।