- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা   সমীর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মাউন্ট এডোরা হসপিটালের মেডিকেল অফিসাগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী।
মেডিক্যাল ক্যাম্পে অধ্যাপক ডা. এম এ আহবাব, অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, ডা. মো. নজরুল ইসলাম, ডা. মো. বাকী বিল্লাহ, সার্জারী বিশেষজ্ঞ ডা. এম খালেদ মাহমুদ, ডা. এম.এস রহমান (শামীম), ডা. সৈয়দ নাফি মাহদী, ডা. খন্দকার মো. আক্তারুজ্জামান, ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত, ডা. আহমদ রিয়াদ চৌধুরী, ডা. নাজমা বেগম, ডা. আখলাক আহমদ, ডা. নজমুস সাকিব, ডা. শাহিদ আহমদ চিকিৎসা সেবা প্রদান করেন।

  • [১]