- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে চ্যাম্পিয়ন সলুকাবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট বালক (অনুর্ধ্ব—১৭) চ্যাম্পিয়ন হয়েছে সলুকাবাদ ইউনিয়ন।
গত ২১ মে শনিবার ফাইনাল খেলায় ২—০ গোলে ধনপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে সলুকাবাদ ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।
সোমবার (২৩ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পরিবার পরিকল্পনা কর্মকতার্ মো. আব্দুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ—সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।

  • [১]