- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

বিশ্বম্বরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ আনুষ্ঠানিকভাবে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন।
ক্রীড়মোদিসহ সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। প্রায় ৫ কি.মি দূরে কারেন্টের বাজার গিয়ে শেষ হয় দৌড়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ী প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত ৫ জনকে আনুষ্ঠানিকভাবে পুরুষ্কার বিতরণ করা হয়।


উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) মো. সজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, ক্যাপ্টেন তৌকি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]