বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট বালিকা (অনুর্ধ্ব—১৭) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কাটাখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, কাটাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. গোলাাপ মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
উপস্থিত ছিলেন আ.লীগ নেতা অলিমান তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা তাতী লীগ সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধনপুর ইউনিয়ন একাদশ ২—০ গোলে ফতেপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলায় রেফারী ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া। সহযোগীতায় ছিলেন লিটন ও রুবেল। ইউনিয়ন ওয়ারী ফুটবল টুনামেন্টে বিজয়ী একাদশ পরবতীর্তে জেলা পর্যায়ে টুনার্মেন্টে অংশ গ্রহণ করবে।