বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যাথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা এবং দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যাক্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মহিয়সী ব্ঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জতআলী খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, বিআরডিএস’র পরিচালক জান্নাত মরিয়ম, কাবেরী চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সিআরএফ সৈয়দউল হাসান ও ফাইজুল ইসলাম। আলোচনা সভার পর দুস্থ , অসহায় ও স্বামী পরিত্যাক্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ব্যাংকিং মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়।