বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বন্দুক সহ ৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নে কাপনা গ্রামের আব্দুল আজিজের পুত্র আব্দুল হালিমের বাড়ীতে ১৩ আগস্ট গভীর রাতে একদল চোর দরজার সিটকারী ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্টিলের আলমিরার দরজা ভেঙ্গে তার নামে লাইসেন্সকৃত
একটি দু’নালা বন্দুক, স্বর্ণের ছড়া, রুপার চেইন ও চুড়ি ও নগদ টাকা সহ প্রায় ৪লক্ষ ২২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
আব্দুল হালিম লিখিত অভিযোগে জানান, জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে একই গ্রামের রুস্তম আলী ও বাচ্চু মিয়া কালিপুর গ্রামের সবুজ মিয়া ও আলাল উদ্দিনের সাথে বিরোধ রয়েছে। তার ধারনা তাদের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে।
এব্যপারে আব্দুল হালিম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় ৪৫৭/৩৮০ দন্ডবিধি মোতাবেক অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন। বিশ্বম্ভরপুর থানার মামলা নং -০৫/১০৮, তারিখ-১৪/০৮/২০১৭ইং।
বিশ্বম্ভরপুর থানার অসি মোল্লা মনির হোসেন বাদীর অভিযোগের ভিত্তিতে সন্দেহজনকভাবে কালীপুর গ্রামের সবুজ মিয়া ও আলাল উদ্দিন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।