স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র সহযোগিতায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক মানুষকে এই সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আঠা, লবণ, লাইটার ইত্যাদি।
সহায়তা বিতরণকালে ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের সংগঠক সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, আইনজীবী—সাংবাদিক মাহবুবুল হাছান শাহীন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সমাজকমীর্ আশরাফুজ্জামান বাবলু, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনুল ইসলাম বাবলু জানান, করোনাকালেও কানাডাপ্রবাসীরা সুনামগঞ্জের বিপাকেপড়া মানুষজনকে সহায়তা করেছিলেন। এবার জেলার সদর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহা্য়তা করছেন তারা।