বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ গনমিলনায়তনে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক ২দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ ফরিদুল হাসান।
প্রশিক্ষক হিসেবে আরো ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মশিউর রহমান। সহযোগিতা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।