বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরের উপজেলার হাওরে ডুবন্ত বাধ/ ভাঙ্গন বন্ধ, করণ মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার খরচা হাওর ৫ নং টিআইসিতে বাঁধের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য সচিব পাউবোর উপসহকারী প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা কমিটির সদস্য, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন, উপজেলা কমিটির সদস্য, এমপি প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান, সদস্য মোঃ হাসমত আলী, পাউবোর সহ কারী মোঃ আল-আমিন।,৫ নং পি আই সি এর সভাপতি মোঃ লাকি মিয়া সহ কৃষক, শ্রমিকগণ।