- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বাঁধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিএনপি’র মানববন্ধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্বম্ভরপুর উপজেলা সদর রাস্তায় বিএনপির উদ্যোগে এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক হুইপ, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা          
অ্যাড. ফজলুল হক আসপিয়া।
বিএনপি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ছবাব মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মো. সামছুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আকবর হোসেন, মো. সেলিম আহমদ, জেলা ছাত্রদল আহবায়ক নুরুল ইসলাম নুরুল, উপজেলা যুবদল আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা সফিকুল ইসলাম, মনিরুজ্জামান আবু, নুরুল ইসলাম, যুবদল নেতা মুক্তার মিয়া ভূঁইয়া, যুবদল যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, মঈনুল রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবদল নেতা মোজাম্মেল হক, সাজুল করিম, ডা. শাহ আলম, মো. ফুলু মিয়া, সুনামগঞ্জ সদর ছাত্রদল নেতা রায়হান উদ্দিন, উপজেলা যুবদল নেতা কুহিনুর আলম, সাইফুল ইসলাম, জুয়েল আহমদ, জিল্লুর রহমান, ইয়াহিয়া, হাসান (রুবেল), জাকির হোসেন, সুহেল আহমেদ।
মানববন্ধন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
অপরদিকে উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে উপজেলা সদরে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাও. আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন মাও. নুর আহমদ, মাও. মাহমুদুর রহমান, মাও. আ. বাছিত, মাও. মোয়াফিকুল ইসলাম, মাও. গোলাম মর্তুজা, মাও. আ. হক আজমী, মাও. সেলিম আহমদ প্রমুখ।

  • [১]