বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মুজিববর্ষের ঘর নিমার্ণ কার্যক্রম ও উপজেলার বিভিন্ন হাওরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সহ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রথমে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গুচ্চগ্রাম, ধনপুর মুজিব পল্লী সহ পর্যায়ক্রমে মুজিব বর্ষের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নিমার্ণ কাজ, উপজেলার কাইতকোনা ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র, উপজেলার বিভিন্ন হাওরে বিশেষ করে বৃহৎ করচার হাওর, আঙ্গারুলী হাওরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনার হাওরের ফসল রক্ষা বাঁধগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, বোর ফসল ঘরে উঠার আগ পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে গুরুত্ব সহকারে নজরদারী রাখতে হবে। কোন অবস্থাতেই বাঁধের কাজে অনিয়ম মেনে নেয়া হবে না। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারি প্রকৌশলী মনসুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাঁধ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও অনুদানের চেক প্রদান করেন। তাছাড়াও উপজেলা প্রশাসন, ভূমি অফিস, পরিদর্শন করেন। সব শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বিলাস সংলগ্ন শিল্পকলা একাডেমীর শিল্পীদের ও ক্ষুদ্র নৃ—গোষ্ঠী পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সঞ্চলানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগী কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্, সুধীজন।