- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বাঁধ দ্রুত শেষ করার তাগিদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার হাওর অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডর কর্মকর্তারা বোরো ফসল রক্ষাবাঁধ দ্রুত নির্মাণ, মেরামত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন। মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ  জসিম উদ্দিন খরচার হাওর ও আঙ্গারুল হাওরের কয়েকটি বাঁধ কাজ পরিদর্শন করেন। এ সময় ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. শামছুজ্জামান শাহ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বাঁধ, বেড়ীবাঁধগুলোর কাজের ত্রুটি চিহ্নিত করে পিআইসি সভাপতিদের সঠিকভাবে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। বাঁধ-বেড়ীবাঁধের কোন স্থানে মাটি কম দেওয়া, বাঁধের প্রস্থ, উচ্চতা, স্লপ কম ইত্যাদি ত্রুটি এবং ঝুঁকিপূর্ণস্থানগুলোতে প্রয়োজনীয় মাটিও ফেলা হয়নি। এছাড়াওা কাজের ধীরগতি, শ্রমিক স্বল্পতা, কোনো কোনো পিআইসির অবহেলা ইত্যাদি কারণে সময়মত বাঁধের কাজ সম্পন্ন হয়নি।
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ খরচার হাওর, আঙ্গরুলী হাওর ও শনির হাওর, হালির হাওরের আংশিকসহ মোট ১১ টি পিআইসির মাধ্যমে ১১টি প্রকল্পে পাউবো কর্তৃক ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

  • [১]