বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘হাওর বাঁচাও ফসল বাঁচাও’ আন্দোলন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার।
সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান বশিরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, আন্দোলন কমিটির সহ সভাপতি অলিমান তালুকদার প্রমুখ।