বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশু শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। বুধবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. তালুতের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাও. ফয়সল আহমেদের সঞ্চালনায় আলোচনা করেন সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারি পরিচালক মাও. শাহ্ মোহাম্মদ নজরুল ইসলাম, সুনামগঞ্জ ইলামিক ফাউন্ডশনের প্রধান প্রশিক্ষক মাও. আশরাফ উদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. খায়রুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. আব্দুল আজিজ, উপজেলা উলামা লীগের সভাপতি মাও. ফজলুর রহমান, উপজেলা ইমাম পরিষদের মাও. আবুল কাশেম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাও. আাব্দুর রউফ প্রমুখ।