বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্য বিয়ে প- হয়েছে। সোমবার বেলা দুপুরে উপজেলার পলাশ ইউপির জনতা বাজার সংলগ্ন মজুমদারী গ্রামের পলাশ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী (১২) সঙ্গে সলুকবাদ ইউপির রাশিদ মিয়ার ছেলে আনোয়ারের বাল্য বিয়ের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.তালুত ঘটনাস্থলে গিয়ে বিয়ে প- করে দেন। এদিকে বিয়ে ভাঙার খবর পেয়ে বর কনে বাড়িতেই আসে নি। এছাড়া কনের পিতাসহ নিকট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে বিয়ে না দেয়ার শর্তে কনের মামার নিকট থেকে মুচলেকা নেয়া হয়। এসময় কনের বয়স প্রমাণে পলাশ ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া স্বাক্ষরিত একটি ভুয়া জন্ম নিবন্ধন জব্দ করা হয়।