- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বাহাদুরপুর মন্দিরে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন সম্পন্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী ৪র্থ বার্ষিক শ্রী শ্রী তারক বহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্ণাহতির মধ্যদিয়ে বিপুল ভক্তবৃন্দের সমাগমে এ মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হরিমাণ সংকীর্ত্তন অনুষ্ঠানে সভাপতি অশ্বিনী বর্মন ও সাধারণ সম্পাদক দিলীপ বর্মন জানান গত ১৮ ফ্রেব্রুয়ারী রবিবার হতে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে সংকীর্ত্তনে নাম সুধা পরিবেশন করেন পাবনা জেলার অষ্টসখি সম্প্রদায়, নেত্রকোনা জেলার লক্ষি সম্প্রদায় ও নিতায় সম্প্রদায়, বেহেলী জামালগঞ্জ উপজেলার নারায়ন সম্প্রদায়, ভরতপুর চাঁনপুর জামালগঞ্জ উপজেলা আধি শ্রী নাম সংঘ এবং বাগগাঁও বিশ্বম্ভরপুরের গৌরাঙ্গ সম্প্রদায়। সভাপতি অশ্বিনী বর্মন ও সাধারণ সম্পাদক দিলীপ বর্মন আরো জানান গত মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় কীর্ত্তনের পেন্ডেল বেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়, পরে তা মেরামত করা হয় এর পরও হরিনাম কীর্ত্তনে হাজার বক্তের সমাগম হয়।

  • [১]