বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নতুন ভারপ্রাপ্ত আহবায়ককে অপসারণ ও আহবায়ক কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. ছাত্তার, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েছ, বিএনপির পলাশ ইউপি শাখার সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফুলু মিয়া, ধনপুর ইউপি শাখা সভাপতি মনিরুজ্জামান আবু, বিএনপি নেতা আলমগীর হোসেন, আবুল হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, যুবদল যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, যুবদল নেতা মুক্তার মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, রইছুজ্জামান, আব্বাস আলী, সৈয়দ আহমদ, সেলিম আহমদ, শ্রমিকদলের উপজেলা শাখা সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন কাজল। এছাড়াও মিছিল ও সমাবেশে উপজেলা ছাত্রদল ও দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সদ্য ঘোষিত বিতর্কিত আহবায়ককে অপসারণ ও আহবায়ক কমিটি বাতিল করার দাবি জানান।