বিশ্বম্ভরপুর প্রধিনিধি
বিশ্বম্ভরপুরে বিএনপির দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে উপজেলার ৪ টি ইউনিয়নে
চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়ন কার্ড বিতরণ করেন জেলা বিএনপির নেতা ও সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
ধনপুর ইউপির সৈয়দ রমিজ উদ্দিন, বাদাঘাট (দ.) ইউপির অ্যাড. ছবাব মিয়া, ফদেপুর ইউপির শাহাব উদ্দিন সাবুল ও সলুকাবাদ ইউপির মহরম মিয়াকে দলীয় প্রার্থীর মনোনয়ন কার্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, উপজেলা বিএনপি নেতা আব্দুল কদ্দুছ, রমজান আলী, সুকেশ দেবনাথ, সাদেম আলী প্রমুখ।