- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে বিএনপির প্রস্তুতি সভা

বিএনপি’র সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি সফল করার  লক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  আগামী ৯ সেপ্টেম্বর সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উপজেলায় উদ্বোধন করা হবে।  
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি রেজাউল হক, সেলিম উদ্দিন, আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা    
 বিএনপি নেতা আব্দুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ, জেলা মহিলা দলের আহ্বায়িকা মদিনা বেগম, উপজেলা বিএনপি নেতা রমিজ মাস্টার, বি:পুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ছবাব উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, জেলা বিএনপি’র দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক অ্যাড. কয়েছ, জেলা যুবদল নেতা মমিনুল হক কালাচাঁন, সুহেল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক কামরুল হাসান রাজু ও তোফাজল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]