বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে উপজেলা বিএনপি নেতা অ্যাড. ছবাব মিয়া, শফিকুল ইসলাম.ও নজরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, বিএনপির নেতা নরুল ইসলাম, আ. ছাত্তার, মনিরুজ্জামান আবু, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, মোক্তার হোসেন ভূঁইয়া, মর্শিদ আলম, মহিবুর রহমান, ডা. শাহ আলম, জাহাঙ্গীর পাঠান, মাও. আমিন উদ্দিন ভূঁইয়া, আহমদ আলী, আবুল কাসেম, মিজানুর রহমান, রমিজ উদ্দিন, জুনাব আলী, বাবর আলী, জামির জালাল, হেলাল আহমদ, যুবদল নেতা জুলহাস, জসিম উদ্দিন, আল আমিন, সেলিম, আহমেদ, আতাবুর রহমান, জাকির ও শফিক, শ্রমিক দল নেতা আলফাজ উদ্দিন কাজল, সৈয়দ আহমদ, সেলিম আহমদ, উপজেলা ছাত্র দল নেতা রেজাউল হক সহল, জুয়েল আলম, শামসুল কবির, কহিনুর আলম, জিল্লুর রহমান, ইয়াহিয়া হাসান রুবেল, জুনাইদ আহমদ জুনু, সুহেল, নরুল আমিন, শাহ শামিম রাজিব, কলেজ ছাত্র দল নেতা জাকির হোসেন, ফয়সল, রাসেল, সাগর, শোয়েব, সারুয়ার, মিঠু, হাসান, শাহিনুল প্রমুখ।