তাহিরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বোরো ফসল অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর মধ্যে ত্রাণ, চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সুনামগঞ্জ- ২৮ বর্ডারগার্ড বিজিবি। বৃহস্পতিবার উপজেলার ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা সহায়তা, বিনামূল্যে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ, ওষুধ ও চিকিৎসা সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন, সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি), মেজর মোজাম্মেল জিটু, মেজর মাহবুব আলম, বিশ্বম্ভপুর থানার ওসি মুনির হোসেন মোল্লা। চিকিৎসা সেবা প্রদান করেন,
বিজিবির চিকিৎসক ডা. উম্মে কুলসুম উর্মি, ডা. সুনিয়া, ডা. নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ, ডলুরা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাবিুবুর রহমান, লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবুল কালাম, হাবিলদার মাহমুদুরনবী প্রমুখ।