- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ‘বিপন্ন হাওর : উন্নয়ন উন্মেষা’ বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বার্ড-পিডিবিএফ যৌথ গবেষণা ‘বিপন্ন হাওর : উন্নয়ন অন্বেষা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিডিবিএফ’র ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব) মো. মাউদুদর রশিদ সফদার।
সভায় আরো বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী কালাচান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা প,প, অফিসার মো. আব্দুর রহমান, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিজিত ভূষণ রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পশুপালন অফিসের নিলয় তালুকদার, তফসিলদার অধীর চন্দ্র দাশ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জদ আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন।

  • [১]